মালদা

কালিয়াচক ৩ নং পারদেওনাপুর সোভাপুর অঞ্চলে তৃণমূলের কর্মীসভা ও যোগদান শিবির

আসন্ন পঞ্চায়েত নির্বাচনকে মাথায় রেখে কালিয়াচক ৩ নং পারদেওনাপুর সোভাপুর অঞ্চলে তৃণমূল কংগ্রেস কমিটির উদ্যোগে তৃণমূলের এক কর্মীসভার আয়োজন করা হয়। এদিনের এই কর্মীসভায় হাজির ছিলেন তৃণমূলের জেলা সভাপতি ডা মোয়াজ্জেম হোসেন, জেলা পরিষদের সভাধিপতি সরলা মূর্মূ সহ জেলা ও ব্লক তৃণমূল নেতৃত্বরা। এদিনের এই সভায় বিভিন্ন দল ছেড়ে আসা প্রায় ৬০০ জন কর্মী সমর্থক তৃণমূলে যোগদান করেন বলে দলের তরফে জানা গেছে। 

        এবিষয়ে তৃণমূলের জেলা সভাপতি মোয়াজ্জেম হোসেন দাবী করেন, এই কর্মীসভার মধ্য দিয়ে প্রায় ৬০০ কর্মী তৃণমূলে যোগদান করেন। এর পাশাপাশি এই এলাকায় তিনটি রাস্তার শিলান্যাস করা হবে বলে তিনি জানান। 

বিস্তারিত জানতে ক্লিক করুন নিচের লিংকে 
https://www.youtube.com/embed/bpfwfgRtSok